slider

নাটোরে দ্রব্যমূল্য বৃদ্ধিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বিএনপি

নাটোর প্রতিনিধি : নাটোরে দ্রব্যমূল্য বৃদ্ধিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি।
আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ের উপস্থিত হয়ে এই স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রহিমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ , সদস্য শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ। স্মারকলিপিতে তারা চাল, তেল , চিনি গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করেন। সেই সঙ্গে মানুষের চরম দুর্ভোগ লাঘব করতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য এই স্মারকলিপি প্রদান করেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button