বিনোদন

‘কলঙ্ক’ ছবিতে যে রূপে মাধুরী

‘দেবদাস’-এর পর ‘কলঙ্ক’ ছবিতে আবারও বাইজির ভূমিকায় দেখা যাবে ড্যান্স কুইন মাধুরী দীক্ষিতকে। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে ছবিটির সেট থেকে তোলা মাধুরীর বেশ কিছু ছবি। যেখানে মাধুরীকে দেখা গেছে ছবির চরিত্র অনুযায়ী সাজপোশাক পরে আছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, ছবিতে মাধুরীকে দেখা গেছে কালো রঙের পোশাকে। এ ছাড়া কানে ভারী গহনা ও টিকলি ছিল মাধুরীর মাথায়।
ছবিটিতে মাধুরীর চরিত্র সম্পর্কে বলতে গিয়ে ছবিটির একটি সূত্র জানায়, ‘ছবিতে একজন বাইজির চরিত্রে দেখা যাবে মাধুরীকে। দেবদাসের পর আবারও এমন চরিত্রে ধরা দেবেন মাধুরী। তবে কলঙ্কের চরিত্রটি চন্দ্রমুখী থেকে আলাদা।’ এই চরিত্রেই অভিনয় করার কথা ছিল প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর। তবে তাঁর হঠাৎ মৃত্যু থমকে দিয়েছিল ছবিটির কাজ। ছবির প্রযোজক করণ জোহর ‘কলঙ্ক’ ছবির কাজই বন্ধ করে দিতে চেয়েছিলেন।
পরে এগিয়ে আসেন মাধুরী দীক্ষিত। রাজি হন শ্রীদেবীর পছন্দ করা চরিত্রে অভিনয় করতে। মাধুরী ছাড়াও ছবিতে আরো অভিনয় করছেন বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর ও সঞ্জয় দত্তের মতো একঝাঁক বলিউড তারকা। ২০১৯ সালের ১৯ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button