বিনোদন

কলকাতার হলে হলে মাহির ‘তুই শুধু আমার’

কথামতো শুক্রবারই কলকাতায় মুক্তি পেয়েছে বাংলাদেশি সুপারস্টার নায়িকা মাহিয়া মাহি অভিনীত ‘তুই শুধু আমার’ সিনেমাটি। যেটিতে তার বিপরীতে রয়েছেন কলকাতার দুই নায়ক সোহম চক্রবর্তী ও ওম প্রকাশ সাহানি। ওমের বিপরীতে এর আগে ২০১৫ সালে ‘অগ্নি ২’ সিনেমায় কাজ করলেও সোহমের বিপরীতে মাহি এই প্রথম।
‘তুই শুধু আমার’ ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এর আগে যৌথ প্রযোজনায় ‘অগ্নি ২’ এবং ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ সিনেমা দুটিতে অভিনয় করেছেন মাহি। ‘রোমিও ভার্সেস জুলিয়েট’-এ মাহির নায়ক ছিলেন কলকাতার আরেক সুপারস্টার অংকুশ হাজরা। সেই হিসেবে ‘তুই শুধু আমার’ যৌথ প্রযোজনায় মাহির তৃতীয় ছবি।
এক নায়িকা মাহির বিপরীতে দুই নায়ক থাকায় স্বাভাবিকভাবেই ‘তুই শুধু আমার’ ত্রিভূজ প্রেমের গল্পের সিনেমা। এটি নির্মাণ করেছেন কলকাতার পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। সিনেমাটিতে মাহিকে দেখা যাবে এক মডেলের চরিত্রে। যার জীবনে অনেক উচ্চাকাঙ্খা। সেসব পূরণ করতে গিয়েই ঘটবে নানা ঘটনা। সঙ্গে দুই নায়ক সোহম ও ওমের সঙ্গে মডেল মাহি কীভাবে সম্পর্কে জড়িয়ে পড়েন সেটাও রয়েছে চিত্রনাট্যে।

এই সিনেমায় কলকাতার জনপ্রিয় নায়ক সোহমের বিপরীতে অভিনয় করতে পেরে আপ্লুত বাংলাদেশের মাহিয়া মাহি। অভিব্যক্তি জানাতে গিয়ে তিনি বলেন, ‘অভিনয়ে আসার আগে থেকেই আমি সোহমের অভিনয় দেখি। ওর ছোটবেলার একটা ডায়লগ, ‘হরলিক্স দাও না, চেটে চেটে খাব’র কথা এখনো মনে পড়ে। এমন তারকার সঙ্গে কাজ করার মজাই আলাদা।’
এদিকে সদ্য শেষ হওয়া কোরবানির ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মাহির ‘মনে রেখো’ সিনেমাটি। যেটিতে তার নায়ক কলকাতার বনি সেনগুপ্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button