বিনোদন

কলকাতার অভিনেতা তাপস পাল মারা গেছেন

কলকাতার অভিনেতা তাপস পাল মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার ভোরে এই জনপ্রিয় অভিনেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে এনডিটিভির খবরে জানিয়েছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১।
১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্মগ্রহণ করেন তাপস পাল।
মাত্র ২২ বছর বয়সে মুক্তি পায় অভিনেতার প্রথম ছবি দাদার কীর্তি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।
তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে সাহেব, অনুরাগের ছোঁয়া, পারাবত প্রিয়া, ভালোবাসা ভালোবসা।
সাহেব ছবির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ১৯৮১ সালে। বাংলার পাশাপাশি অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। কৃষ্ণনগর থেকে তৃণমূলের লোকসভার সাংসদ ছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button