উপমহাদেশশিরোনাম

করোনা : ভারত-বাংলাদেশের ঐক্যবদ্ধ লড়াই

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। বুধবার ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে করোনা মোকাবিলায় সহায়তা প্রদানের সময় এমনটি বলেন।
এ সময় ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড কাভার প্রদান করা হয়। এছাড়া ভারতও বাংলাদেশের ডাক্তার এবং অন্যান্য সার্কভুক্ত দেশের অংশীদারীদের নিয়ে ভিডিও সম্মেলন করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানানো হয়।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পাকিস্তান ছাড়া সবাই ইতিমধ্যে করোনা প্রতিরোধে একটি তহবিল গঠন করেছে। যেখানে ভারত এক কোটি মার্কিন ডলার এবং বাংলাদেশও ১৫ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদান করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button