আন্তর্জাতিক সংবাদশিরোনাম
করোনা নেই ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত নন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ব্রাজিলের এক সরকারি কর্মকর্তা আক্রান্ত হওয়ার পর ট্রাম্পের পরীক্ষা করানো হয়।
হোয়াইট হাউজের ফিজিশিয়ান শন কনলি শনিবার সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্টের যে পরীক্ষা হয়েছে, সেখানে নেগেটিভ রেজাল্ট এসেছে। ব্রাজিলের প্রতিনিধির সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর তিনি লক্ষণমুক্ত।’
ব্রাজিল প্রেসিডেন্টের প্রেস সচিব ফাবিও ওয়ানগারটেনের সঙ্গে বৈঠকের পর ৭৩ বছর বয়সী ট্রাম্প সেলফ আইসোলেশনে যাননি। কিন্তু তাকে নিয়ে আলোচনা শুরু হলে হোয়াইট হাউজ থেকে পরীক্ষা করানোর কথা বলা হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ হাজার ৭০০ মানুষ কোভিড-১৯’এ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৪ জন।




