আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা: নগ্ন হয়ে পিপিই সংকটের প্রতিবাদ জানালেন জার্মান চিকিৎসকেরা

নভেল করোনাভাইরাস চিকিৎসায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) সঙ্কট নিয়ে ক্ষুব্দ জার্মান চিকিৎসকেরা অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন। হাসপাতালে চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষার দাবিতে নগ্ন হয়ে তারা সিরিজ ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
জার্মানির চিকিৎসকেরা এই অভিনব প্রতিবাদের নাম দিয়েছেন ‘ন্যাকড কনসার্ন’বা নগ্ন সংশয়। করোনা চিকিৎসায় গুরুতর সংকটকে সামনে আনতে অপ্রচলিত ধারায় এমন প্রতিবাদে নামেন তারা। তাদের দাবি, প্রাণঝুঁকি নিয়ে হাসপাতালে তারা দায়িত্ব পালন করছেন।
বার্লিন থেকে শুরু হওয়া এই প্রতিবাদে দেখা গেছে চিকিৎসকেরা যার যার অবস্থান থেকে নগ্ন হয়ে প্রতিবাদে সামিল হয়েছেন। তাদের অনেকে হাতে বানানো প্ল্যাকার্ড এবং ছবিও প্রদর্শন করেন। তারা কেউ প্রেসক্রিপশন, কেউ ব্যাগ, কেউ টয়লেট টিস্যুর রোল, কেউ কংকালের মাথার খুলি আবার কেউ স্টেটিস্কোপসহ হাসপাতালের নানা যন্ত্রপাতির আড়ালে নিজেদের নগ্ন ভঙ্গি প্রকাশ করেন। কাউকে দেখা গেছে, নগ্ন হয়ে হাসপাতালের সামনে বসে ছবি তুলেছেন।
গত সপ্তাহে শুরু হওয়া এই প্রতিবাদের নেতৃত্বে রুবেন বারনাউ নামে এক চিকিৎসক। তিনি বলেন, ‘এই ঘাতক ভাইরাস মোকাবিলার জন্য জরুরি জিনিসপত্র দেওয়া হচ্ছে না আমাদের। এই রোগের চিকিৎসা করতে গেলে সুরক্ষা কতটা প্রয়োজন তা নিশ্চয়ই সবারই জানা। কিন্তু পর্যাপ্ত পিপিই না পাওয়ায় কতটা আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি, সেটি বোঝাতেই এভাবে নগ্ন হওয়া।’
এদিকে যুক্তরাজ্যের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, জার্মানিতে ১ লাখ ৬০ হাজারের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ৩১৪ জন ব্যক্তি।
এনবিসি নিউজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button