
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে চারজনের এবং আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে এবং আক্রান্ত ৬২১ জন।
আজ রোববার দুপুর আড়াইটার দিকে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইডিসিআর পরিচালক অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তিদের তিনজন পুরুষ ও একজন নারী। এদের দুইজন ঢাকার, দুইজন ঢাকার বাইরের।
গত কয়েকদিন ধরে পরীক্ষা সংখ্যা বাড়ানোর পর থেকে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।




