জাতীয়শিরোনাম

করোনায় ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৪৮৭ জনে। এছাড়া শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ১৫৬ জন। এ নিয়ে মোট শনাক্ত হলো চার লাখ ৫৪ হাজার ১৪৬ জন।
বুধবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন দুই হাজার ৩০২ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৬৯ হাজার ১৭৯ জন।
এর আগে মঙ্গলবার দেশে আরো দুই হাজার ২৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৩২ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button