আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ছাড়াল

করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৩ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। রোববার সকাল পর্যন্ত এ সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৪৬ জন।
ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ লাখ ৭ হাজার ৩৭৮ জনে।
আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ২২ লাখ ৪৭ হাজার ৯৩০ জন, যা মোট রোগীর ৮৭ শতাংশ।
বর্তমানে ২৮ লাখ ১৫ হাজার ৪২৯ জন করোনা আক্রান্তো রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে ৫৩ হাজার ৫৬৭ জনের অবস্থা গুরুতর, যা মোট রোগীর ২ শতাংশ।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে, বাংলাদেশে আরো ২০ জনের মৃত্যুর মধ্য দিয়ে শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। এছাড়া নতুন করে আরো ১ হাজার ৮৭৩ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button