রাজধানীতে করোনায় আক্রান্ত হয়ে এক পোশাক কারখানার মালিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বিজেএমইএ’র পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
তারা জানায়, প্রিন্স গার্মেন্টস এর চেয়ারম্যান তাসলিম আক্তার বৃহস্পতিবার বিকেল সাতে ৩টার দিকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন।
বিজেএমইএ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানায়, তার জানাজা সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।



