আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনায় তরুণদের আক্রান্তের সংখ্যা বাড়ছে : বিশ্বস্বাস্থ্য সংস্থা

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে এখন তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত কয়েক দিনে আক্রান্তদের মধ্যে ৩০, ৪০ এবং ৫০ বছর বয়সি মানুষ বেশি বলে জানিয়েছে সংস্থাটি। ইভিনিং স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়, শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরী প্রধান ডা. মারিয়া ভ্যান কেরখোভ এ তথ্য জানান।
তিনি বলেন, যাদের বয়স কম এবং যাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা নেই তারা এখন করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন। তরুণরা কেন বেশি আক্রান্ত হচ্ছে তা নিয়ে আরো গবেষণা হওয়া উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচি প্রধান ডা. মাইক রায়ান বলেন, গত ৬ সপ্তাহে ইতালিতে যেসব করোনা রোগী আইসিইউয়ে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ১০-১৫ শতাংশ রোগীর বয়স ৫০ বছরের নিচে। দক্ষিণ কোরিয়াতে যেসব করোনা রোগী মারা গেছেন তাদের ছয় জনের মধ্যে এক জনের বয়স ৬০ বছরের নিচে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button