জাতীয়শিরোনাম

সাকিব ভুল করেছে, শাস্তি দিলে করার কিছু থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জুয়াড়ির ফোনের বিষয়টি আইসিসি কিংবা বিসিবিকে না জানিয়ে সাকিব আল হাসান ভুল করেছেন। আইসিসি সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বেশি কিছু করার থাকবে না। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার পাশেই থাকবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) গণভবনে সংবাদ সম্মেলনে সাকিবের বিষয়ে প্রশ্ন করলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিসিবি সাকিবের সঙ্গে আছে ও সহযোগিতা দেবে। জুয়াড়িরা এসব খেলোয়াড়দের সঙ্গ যোগাযোগ করে। ওর উচিৎ ছিল জানানো। কিন্তু গুরুত্ব দেয়নি।
শেখ হাসিনা বলেন, এখন আইসিসি যদি সাকিবের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়, সেখানে আমাদের খুব বেশি করণীয় থাকে না। সে যেহেতু আমাদের দেশের ছেলে, সারাবিশ্বের ক্রিকেট খেলোয়াড় হিসেবে তার আলাদা অবস্থান আছে। সে ভুল করেছে। বিসিবি বলেছে, তার পাশে থাকবে।
উল্লেখ্য, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে প্রত্যাখ্যান করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু তথ্য গোপন করে জানাননি আইসিসি কিংবা বিসিবিকে। যে কারণে এখন ১৮ মাসের নিষেধাজ্ঞার সামনে সাকিব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button