আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনার উৎস খুঁজতে ফের চীনে যাচ্ছে হু

করোনার উৎস কী? উত্তর খুঁজতে চীনে ফের একবার বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। কারণ হু মনে করছে এই ভাইরাসের উৎস না জানা গেলে ভাইরাসকে নিধন সম্ভব না।
উল্লেখ্য, এই করোনার উৎস সন্ধানে হু-এর টিমকে আমন্ত্রণ জানাতে মে মাস থেকেই চীনকে চাপ দিচ্ছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা। এরপর এই জুলাইয়ে হয়তো চীনে যাবে হু-এর বিশেষ টিম।
প্রধান টেড্রোস অ্যাধনম ঘেবরেয়ুসুস একটি ভার্চুয়াল সভায় জানিয়েছেন, ভাইরাসটির উৎস জানা খুব গুরুত্বপূর্ণ। তার বক্তব্য, ভাইরাসটি কীভাবে উৎপত্তি হয়েছিল তা যদি আমরা জানতে পারি তবে ভাইরাসের সাথে আরও ভালভাবে লড়াই করা যাবে।
তিনি জানিয়েছেন, “আমরা এর জন্য আগামী সপ্তাহে একটি দল চীনে পাঠাব এবং আমরা আশা করি, ভাইরাসটি কীভাবে শুরু হয়েছিল তা বুঝতে সক্ষম হব।”
হু-এর এই বিশেষ দল কী হবে? বা কোন কোন প্রতিনিধিরা এই দলে রয়েছেন, অথবা এই দলের মিশন কী হতে চলেছে, সে সম্পর্কিত আর কোনও বিস্তারিত তথ্য জানা যায়নি।
বিশেষজ্ঞরা মনে করেন, অন্য প্রাণী থেকেই মানুষের দেহে এই ভাইরাস প্রবেশ করেছিল। যদিও এর পাকাপোক্ত কোনও প্রমাণ নেই।
অন্যদিকে মারণ ভাইরাসের দাপটে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ লাখ মানুষেরও বেশি। মাত্র ৬ মাসের মধ্যে সারা পৃথিবীতে এত সংখ্যক মানুষের মৃত্যু আর কোনও রোগে হয়নি। এএফপি জানাচ্ছে, মোট মৃতের তিন ভাগের দুই ভাগ মৃত্যুই ঘটেছে আমেরিকা ও ইউরোপে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button