শিরোনাম

করনা : চট্টগ্রামে ৩ চিকিৎসকসহ কোয়ারেন্টিনে ১৮ জন

চট্টগ্রামে এক বৃদ্ধ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় বেসরকারি ন্যাশনাল হাসপাতালের তিন চিকিৎসকসহ ১৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
তিনি বলেন, করোনা পজিটিভ হওয়া রোগী এর আগে ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। তাই সেখানকার তিনজন চিকিৎসক, নার্সসহ মোট ১৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তবে পুরো হাসপাতাল লকডাউনের কোন প্রয়োজন নেই।
প্রসঙ্গত, শুক্রবার (৩ এপ্রিল) ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয় চট্টগ্রাম বিআইটিআইডি’তে। এতে একজনের শরীরে করোনা পজেটিভ রয়েছে বলে শনাক্ত হয়। এরপরই দামপাড়া এলাকায় বাড়ি লকডাউন করে কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button