খেলা

কম রানে অলআউট হওয়ার বিশ্বরেকর্ড স্পর্শ যুক্তরাষ্ট্রের

দুই স্পিনার সন্দ্বীপ লামিচানে ও সুসান ভারিতেই শেষ যুক্তরাষ্ট্র। অলআউট মাত্র ৩৩ রানে! নেপালির বিপক্ষে এই ব্যর্থতায় আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম রানে অল-আউট হওয়ার লজ্জাজনক রেকর্ডটিও স্পর্শ করল দেশটি।
ত্রিভুবন ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বুধবার আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু এর ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে ১২ ওভারেই গুঁড়িয়ে যায় যুক্তরাষ্ট্র। টোটাল সংগ্রহের ৩৫ রানের মধ্যে তিন রান এসেছে অতিরিক্ত থেকে।
যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানদের মধ্যে উইন্ডিজ জাভিয়ের মার্শাল (১৬) ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। নেপালের বোলারদের মধ্যে লেগ স্পিনার লামিচানে ১৬ রানে ৬ উইকেট নেন। পাঁচ রানে চার উইকেট নেন ভারি।
জবাবে দলীয় দুই রানেই দুই ওপেনারকে হারালেও জয় পেতে সমস্যা হয়নি নেপালের। দুই উইকেটেই জয়ের জন্য ৩৬ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এটাই কোনো দলের সর্বনিম্ন সংগ্রহ। এত দিন বাজে এই রেকর্ডটি দখলে ছিল জিম্বাবুয়ের। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ রানে অলআউট হয়েছিল দলটি।
ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সর্বনিম্ন রান কানাডার (৩৬)। তৃতীয় সর্বনিম্ন (৩৮) রানটাও জিম্বাবুয়ের দখলে। ৪৩ রান নিয়ে চতুর্থস্থানে আছে শ্রীলঙ্কার দখলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button