বিনোদনশিরোনাম

কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন

প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন। নিজ শহর রাজশাহীতে একটি ক্লিনিকে আজ সোমবার সন্ধ্যা সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ ও সংগীত পরিচালক ইথুন বাবু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
এন্ড্রু কিশোরের শ্যালক ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘সাতটায় তিনি মারা গেছেন। এর বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না। শোক সামলে উঠে আমরা গণমাধ্যমকে বিস্তারিত জানাব।’
এন্ড্রু কিশোরের মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button