কটিয়াদী দলিল লেখক সমিতির সভায় দূর্নীতি প্রতিরোধের আহ্বান

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : মঙ্গলবার ২০ জুন সকাল ১০ টায় সংগঠনের সভাপতি মোঃ আব্দুল হাই অরুন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় উপজেলা সাব রেজিস্ট্রি অফিস কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মোঃ খাইরুল আমিন রুহুলস রকার, মোঃ ফরিদ উদ্দিন খান, কোষাধক্ষ্য বাবু টুটুর কুমার সাহা, সহ-সম্পাদক রকিব উদ্দিন জনি, সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দীন, পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক সোহাগ আকন্দ, ত্রাণ বিষয়ক সম্পাদক মোতালিব সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের ভিতর কোন প্রকার দুর্নীতির অভিযোগ আসলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণসহ সকল দলিল লেখক যেনো দুর্নীতি বাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকেন এমনটিই আহ্বান জানান, সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।




