slider
কটিয়াদীতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ম্যাজিক ও কারেন্ট জাল বিক্রি করার সময় বিকাশ চন্দ্র বর্মণকে ১০ হাজার টাকা জরিমানা ও ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরের কটিয়াদী বাজারের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামারা তাসবিহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামারা তাসবিহা জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ এবং নিষিদ্ধ জাল বিক্রি ও ব্যবহার করা আইনে দন্ডনীয় অপরাধ । আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




