
রতন ঘোষ কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় শরিক মিয়া(৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত শরীফ মিয়া উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত মঞ্জিল মুন্সির ছেলে।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত্ সাড়ে আট ঘটিকায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কটিয়াদী পৌরসভার ভোগপাড়া এলাকায় নির্মানাধীন পেট্রোল পাম্পের পাশে। জানা যায় নিহত শরীফ মিয়া উক্ত পেট্রোল পাম্পের সামনে চা-বিস্কুট বিক্রি করতো। ঘটনার সময় সে পার্শ্ববর্তী টিউবয়েল থেকে পানি আনতে গেলে আসার পথে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সে ছিটকে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। সে সময় উপস্থিত লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর, ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর আহত শরিক মিয়াকে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।




