
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: “অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি,পোনা অবমুক্ত করণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে ।
১৮ আগস্ট উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর আয়োজিত অনুষ্ঠান উপজেলা প্রশাসনের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী, কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এবং সেই সময় উপজেলা পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কাউসার মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার(ভূমি), লাবনী আক্তার তারানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা হ্যাচারি কর্মকর্তা মোঃ মনজুরুল হক, মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার সহ উপজেলা ও ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যান, মৎস্যখামারি ও মৎস্য চাষীগণ। আলোচনা সভাটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক।
আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে, বক্তারা বলেন, মৎস্য চাষের মাধ্যমে এলাকায় বেকারত্ব দূর হচ্ছে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন মৎস্য চাষিরা। এছাড়াও সরকারি নানামুখী উদ্যোগের কারণে দেশে মৎস্য উৎপাদন উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি হচ্ছে। অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন সফল মৎস্য চাষী ও উদ্যোক্তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন




