slider

কটিয়াদীতে এসএসসিতে ফেল করে ছাত্রীর আত্মহত্যা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে এসএসসি পরীক্ষায় ফেল করে এক ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে কটিয়াদী উপজেলার মুমুর দিয়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামে। অমৃত সূত্রধরের ছোট কন্যা মমতা সূত্রধর বেথুইর রইচ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

শুক্রবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে মমতা সূত্রধর তার রেজাল্ট সংগ্রহ করে জানতে পারে সে ধর্ম ও বিজ্ঞান বিষয়ে ফেল করেছ। বিষয়টি মমতা কোনভাবেই গ্রহণ করতে পারছিল না। যার ফলে বিকেলে বাড়ির লোকজনদের অজান্তে মমতা সূত্রধর ঘরের দরজা লাগিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।ঘটনাটি এলাকায় জানাজানি হলে এলাকাবাসী ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় শিক্ষার্থী মমতা সূত্রধর কে দেখে দ্রুত নামিয়ে আনে কিন্তু ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

খবর পেয়ে রইস মামুদ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইউসুফ ভুইয়া, মমতা সূত্রধরের বাড়িতে এসে সমবেদনা প্রকাশ করেন এবং ঘটনাটি খুবই মর্মান্তিক বলে জানান। তিনি আরো বলেন সে টেস্ট পরীক্ষায় সব বিষয়ে পাস করেছিল এবং ফাইনাল পরীক্ষায়ও সে ভালোভাবে পাশ করবে বলে আমাদের প্রত্যাশা ছিল। এ ব্যাপারে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button