বিনোদন
কঙ্গনা এখন কবি, শুনুন তার কবিতা…


আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনার বাড়ি হিমালয়ের কোলে। আর সেই নিসর্গের মাঝে হারিয়ে যেতে যেতে একটা কবিতা পড়ছেন তিনি। যে কবিতা তার নিজেরই লেখা।
‘আসমান’ নামে সেই কবিতাটি সদ্য লিখেছেন কঙ্গনা, যেখানে মিশে গেছে নায়িকার অনুভূতি, প্রেম, প্রকৃতি সবকিছু। কবিতাটি পাঠ করার একটি ভিডিও আপলোড করা হয়েছে তার সোশ্যাল মিডিয়া পেজে, যেখানে কঙ্গনাকে দেখা যাচ্ছে খোলা আকাশের নিচে। কখনো ঘাসে শুয়ে রয়েছেন, কখনো জংলি লতাপাতার ফাঁকে দেখা যাচ্ছে নায়িকাকে। ভিডিও নির্দেশনাও দিয়েছেন তিনিই। লকডাউনে
সর্বশেষ ‘পাঙ্গা’ ছবির মাধ্যমে পর্দায় হাজির হয়েছিলেন কঙ্গনা। হাতে আছে ‘থালাইভা’, ‘ধাকাড়’ ও আরেকটি ছবি।