Uncategorized

কক্সবাজারে বিজিবির সাথে গোলাগুলিতে মাদককারবারী নিহত

সীমান্ত প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ সীমান্তে বিজিবির সাথে গোলাগুলিতে এক মাদক কারবারী নিহত হয়েছে।
মঙ্গলবার ভোররাতে শাহপরীর দ্বীপ বিওপির দক্ষিণে গোলারচর পয়েন্ট এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫২হাজার পিস ইয়াবা ও এক লম্বা বন্দুক পাওয়া গেছে। এ ঘটনায় এক বিজিবির সদস্যও আহত হয়েছে।
টেকনাফ ২বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানিয়েছেন, ২জন লোক হস্তচালিত নৌকায় করে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের তাড়া করে। এসময় বিজিবির উপস্থিতি লক্ষ্য করা মাত্র এলোপাতাড়ি গুলিবর্ষণ করে তারা। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলিবর্ষণ করে। একপর্যায়ে দুইজনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায় এবং অপরজন সাঁতার কেটে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশী করে ৫২হাজার পিস ইয়াবা ও একটি লম্বা বন্দুক পাওয়া যায়।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম জানিয়েছেন, সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে জালিয়া পাড়া বিওপি সংলগ্ন এলাকা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button