শিরোনাম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প লকডাউন

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ‘লকডাউন’ করা হয়েছে। শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহাবুবুল আলম তালুকদার বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আগে থেকেই মুলত: অঘোষিত লকডাউন ছিল, শুধু ঘোষণা বাকি ছিলো। তাছাড়া ১১ মার্চ থেকে সেখানে এনজিও সংস্থাদের কাজ বন্ধ করা হয়েছিল। শুধু অতি জরুরি কার্যক্রম চালু ছিল।বুধবার থেকে কক্সবাজার জেলা প্রশাসক পুরো জেলা লকডাউন ঘোষণা করেছেন। ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলো লকডাউন এর আওতায় পড়েছে। ক্যাম্পে যেন বাইরের কনো মানুষ ডুকতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। ক্যাম্পে শুধু এমার্জেন্সি কার্যক্রম চালু থাকবে।
প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর সামরিক অভিযানের নামে নির্মম সহিংসতা চালায় সেদেশের সেনাবাহিনী।২০১৭ সালে ২৫ আগস্টে মিয়ানমার থেকে প্রাণে বাচঁতে পালিয়ে এসে উখিয়া ও টেকনাফে ৭ লাখ রোহিঙ্গা আশ্রয় নেন। এর আগে এখানে ৪ লাখ রোহিঙ্গার অবস্থান ছিল। সব মিলিয়ে এখন কক্সবাজারে ১১ লাখের বেশি রোহিঙ্গার বসবাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button