আবহাওয়াশিরোনাম

এ মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা

চলতি মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপের সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
অক্টোবর মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নেবে বলেও পূর্বাভাসে জানানো হয়।
এতে আরও বলা হয়, দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।
সেপ্টেম্বর মাসের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলা হয়, এ মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৩৩.১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।
তবে রাজশাহী বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত; ঢাকা ও খুলনা বিভাগে স্বাভাবিকের চেয়ে কম এবং অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় ১৯.৪ শতাংশ আর খুলনায় ২৯.৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। রংপুরে ১৩৩ শতাংশ, ময়মনসিংহে ৭১.৬ শতাংশ, সিলেটে ২৯.৬ শতাংশ এবং চট্টগ্রামে ২৪.৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button