এমসি কলেজে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে নওগাঁ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিলেটের এমসি কলেজে স্বামীকে বেধে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে নওগাঁ জেলা ছাত্রদল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শহরের মুক্তির মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল নেতা কর্মীরা।
জেলা ছাত্রদলে সভাপতি রুবেল হোসেন সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মামুনুর বিন ইসলাম দোহা সঞ্চালণে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া আলম রোমিও, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের রাসেল,সাংগঠনিক সম্পাদক অমিও কুমার সরকার প্রমুখ।
এ সময় বিএনপি,যুবদল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও কলেজ,থানা,পৌর ছাত্রদলের নেতা কর্মি উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, ছাত্রলীগের কিছু কুলাঙ্গার এমসি কলেজ তথা সারা সিলেট বিভাগকে কলংকিত করেছে। কলেজ বন্ধ থাকার সুযোগে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এটি সারা জাতিতে লজ্জায় ফেলেছে। অবিলম্বে বিচারের মাধ্যমে নরপশু গুলোকে ফাঁসি দিতে হবে। না হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে এদের গণবিচার চাওয়া হবে।




