Uncategorized

‘এমন চোখজুড়ানো অভিষেক আগে দেখিনি’

এক ঝলকেই সাসেক্সের দৃশ্যপট পাল্টে ফেলেছেন মুস্তাফিজ। অভিষেকেই ইংল্যান্ডের মত জায়গায় ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে তো আরো পেতে চাইবে ইংলিশ ঘরোয়ার লিগের দলটি। হলোও তাই। ভবিষ্যতেও মুস্তাফিজকে পেতে চায় সাসেক্স।
সাসেক্সের হয়ে সারের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বিবিসিকে দেয়া এক অডিও বার্তায় সাসেক্সের সভাপতি জিম মে মুস্তাফিজকে ভবিষ্যতেও পাওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন।
বলেন, ‘ভবিষ্যতেও আমরা মুস্তাফিজকে পেলে সেটি অনেক সুখকর হবে। আমি মনে করেছিলাম মুস্তাফিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু এসেক্সের বিপক্ষে যা খেলেছে এক কথায় অসাধারণ।’
মুস্তাফিজের এমন অসাধারণ অভিষেকে মুগ্ধ জিম বলেন, ‘আমি ওর মতো এমন চোখজুড়ানো অভিষেক এর আগে দেখিনি।’
এক ম্যাচেই মুস্তাফিজ যে সবার নয়নের মণি হয়ে দাড়িয়েছেন সেটি জিম মে’র কথাতেই স্পষ্ট।
প্রথম বাংলাদেশি হিসেবে সাসেক্সে খেলার জন্য মুস্তাফিজকে উষ্ণ স্বাগতম জানাতেও ভুল করেননি তিনি। ‘বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেয়ার ফলে ব্যাপারটা সবাই একটু অন্যভাবে দেখছিল। কিন্তু মুস্তাফিজ সেটি পাল্টে ফেলেছেন। তাকে আমি এখানে স্বাগতম জানাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button