sliderরাজনীতিশিরোনাম

এবি পার্টির নির্বাচনী পরিচালনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

পতাকা ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটি পূর্ণগঠন এবং প্রয়োজনীয় উপকমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার শুরুতেই দলের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানাকে সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলতাফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা। তিনি দেশের বিদ্যমান নির্বাচনী পরিবেশ, এবি পার্টির পাঁচজন প্রার্থীর নির্বাচনী প্রচারণা কার্যক্রম এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।তিনি সারাদেশে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান এবং নির্বাচন কমিশনকে মেরুদণ্ড সোজা করে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান।

সভায় সর্বসম্মতিক্রমে এবি পার্টির পাঁচটি আসনে নির্বাচনী সমন্বয়ক নিয়োগ দেওয়া হয়।
নির্বাচনী সমন্বয়ক
১. ফেনী-২ সিদ্দিকুর রহমান (জাতীয় নির্বাহী কমিটির সদস্য)
২. বরিশাল-৩ এবিএম খালিদ হাসান (যুগ্ম সাধারণ সম্পাদক)
৩. পটুয়াখালী-১ গাজী নাসির (সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগ)
৪. কুমিল্লা-৫ শাহাদাতুল্লাহ টুটুল (যুগ্ম সাধারণ সম্পাদক)
৫. সুনামগঞ্জ-৩ ওমর ফারুক (সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ)
এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটি ( জৈষ্ঠ্যতার ক্রমানুসারে নয়)
১. অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা -আহ্বায়ক
২.মোঃ আলতাফ হোসাইন – সদস্য সচিব
৩. এবিএম খালিদ হাসান – সদস্য
৪. শাহাদাতুল্লাহ টুটুল -সদস্য
৫. সিদ্দিকুর রহমান – সদস্য
৬. শাহ আব্দুর রহমান – সদস্য
৭. আব্দুল হালিম খোকন – সদস্য
৮. সেলিম খান -সদস্য
৯. হাদীউজ্জামান খোকন – সদস্য
১০. কেফায়েত হোসাইন – সদস্য
১১. আনোয়ার ফারুক – সদস্য
১২. মোহাম্মদ প্রিন্স – সদস্য
১৩. ফারাহ নাজ সাত্তার- সদস্য
১৪. হাবিবুর রহমান -সদস্য
১৫. আবু হেলাল – সদস্য
১৬. তোফাজ্জল হোসাইন রমিজ – সদস্য
১৭. শাহজাহান ব্যাপারী -সদস্য
১৮. বারকাজ নাসির আহমদ – সদস্য
১৯. ফয়সাল মনির -সদস্য
২০. আবু বক্কর সিদ্দিক সদস্য
২১. আজাদুল ইসলাম আজাদ -সদস্য
২২. ইঞ্জিনিয়ার তানভীর হোসাইন – সদস্য
২৩. আবু রাইয়ান আশয়ারী রছী – সদস্য
২৪. আমানুল্লাহ রাসেল – সদস্য
২৫. মাহফুজুর রহমান ইমতু -সদস্য
২৬. ইঞ্জিনিয়ার কৌশিক আহমেদ – সদস্য
২৭. সামিউল ইসলাম সবুজ – সদস্য

এবি পার্টির ১১ দলীয় লিয়াজোঁ কমিটি প্রতিনিধি:
আব্দুল্লাহ আল মামুন রানা
এবিএম খালিদ হাসান
মোঃ আলতাফ হোসাইন
*বিদেশ বিষয়ক (অ্যাম্বাসি) Co-ordinator : ব্যারিস্টার সানী আবদুল হক
* প্রশাসন ও ইসি Co-ordinator : মোঃ আবুবকর সিদ্দিক
* মিডিয়া Co-ordinator :  মোঃ আজাদুল ইসলাম আজাদ
* সোশ্যাল মিডিয়া Co-ordinator : রাশেদুল ইসলাম
* সিভিল সোসাইটি Co-ordinator : শাহ মোহাম্মদ আ: রহমান
সভায় নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে এবি পার্টির সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button