Uncategorized

এবার হাবিবের গানের মডেল তানজিন তিশা

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ইমরানের ‘বলতে চেয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়’ গানে সর্বশেষ মডেল হয়েছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি এই গানটি ইউটিউবে ভিউয়ার্স এক কোটি ছাড়িয়ে যাওয়ায় তানজিন তিশা বলেছিলেন আর কখনো মিউজিক ভিডিওর মডেল হবে না।
কিন্তু তানজিন তিশা তার এই সিদ্ধান্তে দর্শকের বারবার অনুরোধের কারণে মিউজিক ভিডিওতে না ফিরে থাকতে পারলেন না। দর্শকের ভালোবাসাকে সম্মান জানিয়েই তানজিন তিশা আবারো নতুন একটি গানের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। তবে এবার তিনি হাবিবের গাওয়া ‘ওরে মন বেপরোয়া কেন আজ’ গানের মডেল হিসেবে কাজ করছেন। গতকাল সকাল থেকে সিরাজগঞ্জের মনোরম লোকেশনে অনন্য মামুনের নির্দেশনায় মিউজিক ভিডিওটির শুটিং শুরু হয়েছে। এতে হাবিব এবং তানজিন তিশা দু’জনই মডেল হিসেবে কাজ করছেন।
তানজিন তিশা
আবারো মিউজিক ভিডিওর মডেল হওয়া প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘কিছু দিন আগে আমি বলেছি যে আমি আর মিউজিক ভিডিওতে কাজ করব না। কারণ দুই থেকে তিন মাসের মধ্যে চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছি। কিন্তু এরমধ্যে দর্শকের কাছ থেকে আমার এবং ইমরানের আবার একসঙ্গে কাজ করার জন্য বহু অনুরোধও এসেছে। এ ছাড়া প্রতিনিয়তই মিউজিক ভিডিওতে কাজ করার প্রস্তাব আসছে। কিন্তু যেহেতু হাবিব ভাইয়ের গানটা যেমন অসাধারণ, মিউজিক ভিডিওর গল্পও দারুণ, পরিচালকও বেশ অভিজ্ঞ তাই সবমিলিয়ে এই কাজটি করছি। তবে দর্শকের কথা ভেবেই আমি এই মিউজিক ভিডিওটি করছি। হয়তো এটাই হবে আমার শেষ মিউজিক ভিডিও। নতুন এই মিউজিক ভিডিওটি নিয়ে আমি খুবই আশাবাদী।’
তানজিন তিশা জানান, শিগগিরই তার নতুন এই মিউজিক ভিডিওটি ইউটিউবসহ বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে।
এ দিকে তানজিন তিশা নতুন তিনটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। বিজ্ঞাপন তিনটি হচ্ছে ‘তিব্বত গ্লিসারিন’, ‘নিম ফেসওয়াস’ ও ‘প্রমি চাটনি’। তিনটি বিজ্ঞাপনই নির্মাণ করেছেন কলকাতার বিজ্ঞাপন নির্মাতা সনক মিত্র।
এ দিকে গত ঈদে দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হয়েছে তানজিন তিশা অভিনীত দুটি ঈদ ধারাবাহিক। এস এ হক অলিকের নির্দেশনায় তিশাকে দেখা গেছে ‘ভালোবাসা ভালোবাসি’ এবং রুনির নির্দেশনায় দেখা গেছে ‘ঘাড়তেড়া মজনু’ নাটকে। দুটি নাটকেই তাকে চ্যালেঞ্জিং দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
সুত্র: নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button