Uncategorized

এবার সালমান খানের চীনা নায়িকা

এবার চীনা অভিনেত্রীর সাথে জুটি বেঁধেছেন বলিউড সুপারস্টার সালমান খান। নতুন ছবি ‘টিউবলাইটের’ শুটিং শুরু হয়ে গেলেও সালমান খানের সঙ্গে কে জুটি বাঁধবেন তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে প্রকাশ্যে এলো তার নাম।
চীনা অভিনেত্রী ঝু ঝু ছবিটিতে প্রধান নায়িকা হিসেবে থাকছেন। গত ৩ আগস্ট মুম্বাইয়ে এসে হিন্দি ভাষা শেখার তালিম নিয়েছেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। গত ৮ আগস্ট থেকে কাশ্মিরের লাদাখে ‘টিউবলাইট’-এর কাজ শুরু করেছেন তিনি। সেখানে সল্লুর সঙ্গে তোলা একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঝু ঝু। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাদাখে হিমালয়ের রাজ্যের প্রাণকেন্দ্র লেহ’র উঁচু স্থানে জনাব সালমান খানের সঙ্গে।’
চীনা নায়িকা.
আর্ন্তজাতিক অঙ্গনে ঝু ঝু পরিচিত মুখ। বেশকিছু ছবি ও টিভি অনুষ্ঠানে অসাধারণ অভিনয় করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ‘হোয়াট ওমেন ওয়ান্ট’, ‘মার্কো পোলো’ ও ‘সাংহাই কলিং’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button