আন্তর্জাতিক সংবাদ
এবার মুখোমুখি হচ্ছে তুরস্ক ও ইতালি, সিরিয়ায় পৌঁছেছে ইতালির সৈন্য
তুরস্কের দীর্ঘ দিনের শত্রু ‘পিপল প্রটেকশন ইউনিটকে’ (ওয়াইপিজি) সহায়তার জন্য সিরিয়ায় সৈন্য পাঠিয়েছে ইতালি।সিরিয়ার পূর্বাঞ্চলের দেইর-এল-জহুর এলাকায় ওয়াইপিজি যোদ্ধাদের নিয়ন্ত্রিত এলাকায় এ সৈন্য পাঠিয়েছে ইতালি।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি ইতালি সেনাদের বরাত দিয়ে মঙ্গলবার এ বিষয়ে একটি খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, ইতালি সৈন্যরা গত সপ্তাহে ইরাকের হাসাকাহ এলাকা দিয়ে সিরিয়ায় প্রবেশ করে।
তবে, আইএস এর বিরুদ্ধে সিরিয়ায় যে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন রয়েছে তাদের সাথে যৌথভাবে কাজ করার জন্য ইতালি বাহিনী প্রবেশ করেছে বলে দাবি করেছে ইতালি।
ইতালি দাবি করেছে, ওই এলাকায় ইতালি বাহিনী কোনো সংঘাতে জড়িত নয়। ইতালির যে সেনারা প্রবেশ করেছে তাদের সংখ্যা প্রকাশ করা হয়নি। আনাদুলো এজেন্সি




