slider

এনপিআই ইউনিভার্সিটিতে শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের ন্যায় এবারও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন করেছে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এনপিআইইউবি) ।
সোমবার (১৫ আগস্ট) সকাল এগারোটায় ‘জাতীয় শোক দিবস-২০২২’ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও দোয়া মাহফিল উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস বাস্তা বাজার, সিংগাইরে এ আলোচনা সভায় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কেএম ফরমুজুল হক সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মহাদেব কুন্ডু এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এফএমএ সালাম উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মহাদেব কুন্ডু বলেন, ‘১৯৭১ সালে জাতির জনকের নেতৃত্বের জন্যই মুক্তিকামী বাঙালি স্বপ্নের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিল। বঙ্গবন্ধু ছাড়া আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কখনোই সম্ভব হতো না। অতএব বংলাদেশ মানেই বঙ্গবন্ধু-বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।’
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এফএমএ সালাম বলেন, ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে।স্বাধীনতা বিরোধীরা এখনো দেশের ক্ষতি অব্যাহত রেখেছে, তাই সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

আলোচনা সভায় ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক তৌহিদুল ইসলাম এবং ফুড ইঞ্জিনারিং বিভাগের প্রভাষক সৌরভ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান চৌধুরী, ডেপুটি লাইব্রেরিয়ান আনোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মাহিদুল ইসলাম মাহি প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button