বিনোদন

‘এক সময় পোশাক কেনার টাকা ছিল না’

বিতর্কিত কাজের জন্য বেশিরভাগ সময় সমালোচনার কেন্দ্রে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতে। তবে এবার হঠাৎ কিছুটা নস্টালজিক কঙ্গনা। শেয়ার করলেন অতীতের স্মৃতি।
রবিবার সকালে টুইটে কঙ্গনা লিখলেন, ‘আমার প্রথম জাতীয় পুরস্কার। অনেক বিশেষ স্মৃতি জড়িয়ে রয়েছে এর সঙ্গে। আমি সেই সব কনিষ্ঠতম অভিনেত্রীদের মধ্যে একজন, যারা এই পুরস্কার পেয়েছেন। একটি নারী কেন্দ্রিক চরিত্রের জন্য রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়েছিলাম। নিজের পোশাক নিজেই ডিজাইন করেছিলাম, কারণ সেই সময় আমার কাছে যথেষ্ট টাকা ছিল না’। এর পরেই কঙ্গনার প্রশ্নও, ‘পোশাকটা খারাপ নয়। তাই না?’
মধুর ভাণ্ডরকর পরিচালিত ‘ফ্যাশন’ ছবিতে সোনালি গুজরাল ছবির জন্য সেরা সাপোর্টিং অভিনেত্রীর জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। একাধিক হিট ছবির মাধ্যমে বলিউডে নিজের জমি শক্ত করেন কঙ্গনা।
এখন ‘ধাকর’ ছবির জন্য মধ্যপ্রদেশে শুটিং করছেন তিনি। চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button