জাতীয়শিরোনাম

এক মাসের জন্য বন্ধ কালশী-বনানী ফ্লাইওভার

এক মাসের জন্য বন্ধ করা হয়ছে কালশী-বনানী ফ্লাইওভার। শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণকাজের সুবিধার্থে আজ সকাল থেকে ফ্লাইওভারটিতে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে কালশি থেকে বনানী-মহাখালীগামী সকল যানবাহন খিলক্ষেত হয়ে ঘুরে যাওয়ায় এই রুটে তীব্র যানজট দেখা দিয়েছে। ১৫-২০ জন ট্রাফিক পুলিশ সকাল থেকে যানজট নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর পক্ষ থেকেও যানজট নিরসনে কাজ করছে।
উত্তরের ডিসি (ট্রাফিক) প্রবীর কুমার মিত্র জানান, ইসিবি থেকে বনানীর দিকে আন্ডারপাস নির্মাণের জন্য ফ্লাইওভার কেটে নিচ দিয়ে বক্স বসানো হবে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এ কাজ করছে। এ কারণে সাময়িকভাবে ফ্লাইওভারটি বন্ধ রাখা হয়েছে। আন্ডারপাস নির্মাণ হয়ে গেলে পথচারীদের আরও সুবিধা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button