শিরোনাম

ময়মনসিংহের এক বাড়িতেই পাওয়া গেলো ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড়!

ময়মনসিংহের কোতয়ালি থানার পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে এক বাড়ি থেকে ১২টি মানুষের মাথার খুলি ও শরীরের নানা অংশের দুই বস্তা হাড়গোড় উদ্ধার করেছে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ তালুকদার বিবিসিকে জানিয়েছেন, ‘গতরাতে আমরা গ্রেফতারকৃত ব্যক্তির বাড়িতে অভিযান চালাই। তার বাড়ি থেকে মানুষের লাশ দ্রুত পচন ধরায় এমন রাসায়নিক পদার্থও উদ্ধার করা হয়েছে।’
তিনি আরো জানিয়েছেন, গ্রেফতারকৃত ব্যক্তি এর আগেও একই কারণে কারাদণ্ড ভোগ করেছে।
তিনি বলছেন, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, এসব খুলি ও হাড়গোড় ভারত ও নেপালে পাচার করা হতো।
‘মেডিক্যাল কলেজগুলোতে এসব হাড় শিক্ষার কাজে ব্যবহার করা হয়। বাংলাদেশের ভেতরেও সে এসব হাড় সরবরাহ করে।’
কিভাবে এতো মাথার খুলি ও হাড়গোড় আটককৃত ব্যক্তি সংগ্রহ করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘এদের একটা চক্র আছে। আমরা আরো কিছু নাম পেয়েছি। দেশের বিভিন্ন যায়গায় কবরস্থান থেকে এসব সংগ্রহ করা হয়।’
প্রায়শই কবর থেকে হাড়গোড় চুরি যায় বলে অভিযোগ রয়েছে। কবর থেকে কঙ্কাল চুরির দায়ে বেশ কিছু গ্রেফতারের ঘটনাও রয়েছে। হাসপাতালের বেওয়ারিশ লাশ চুরির ঘটনাও ঘটছে।
মেডিক্যাল কলেজগুলোতে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার জন্য কঙ্কালের প্রয়োজন হলেও তা নিয়ে দেশে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই।
সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button