খেলা

একনজরে আইপিএল পয়েন্ট টেবিল

সানরাইজার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের পর আইপিএলের পয়েন্ট টেবিলে কোন দল কোথায়—
১) চেন্নাই সুপার কিংস– ১২ ম্যাচে ১৬ পয়েন্টে দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংস৷ ইতিমধ্যেই প্রথম দল হিসেবে উনিশের আইপিএলের প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে ধোনির দল৷ যদিও ধোনির অনুপস্থিতিতে একেবারে ছন্দে নেই চেন্নাই৷ শুক্রবার চিপকে ঘরের মাঠে মুম্বাইয়ের কাছে হেরে বসেছে ধোনিহীন চেন্নাই৷
২) মুম্বাই ইন্ডিয়ান্স- ১১ ম্যাচে রোহিতদের পকেটে এখন ১৪ পয়েন্ট৷ আর মাত্র দু’পয়েন্ট পেলেই প্লে-অফের অঙ্কে ঢুকে পড়বে মুম্বই৷ সুপার সানডে কলকাতায় কেকেআরের বিরুদ্ধে মাঠে নামছে রোহিত অ্যান্ড কোম্পানি৷
৩) দিল্লি ক্যাপিটালস- ১১ ম্যাচে শ্রেয়সদের দিল্লির পয়েন্টও এখন ১৪৷ রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ জিতলে তারাও প্লে-অফের অঙ্গে ঢুকে পড়বে৷ চলতি মৌসুম সৌরভ গাংগুলি মেন্টরশিপের দারুণ ছন্দে রয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি৷
৪) সানরাইজার্স হায়দরাবাদ– প্লে-অফ নিশ্চিত করতে গেলে শেষ তিন ম্যাচেই জয় পেতে হবে সানরাইজার্সদের৷ ১১ ম্যাচ শেষে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি পয়েন্ট এখন ১০৷ শনিবার অ্যাওয়ে ম্যাচে রাজস্থানের কাছে হেরে বসেছে উইলিয়ামসনরা৷
৫) কিংস ইলেভেন পাঞ্জাব- অশ্বিনদের পয়েন্টও এখন ১০, ১১ ম্যাচ খেলে অশ্বিনদের সংগ্রহ এখন ১০ পয়েন্ট৷ সেক্ষেত্রে প্লে-অফে জেতে গেলে তাদেরও প্রত্যেক ম্যাচেই জিততে হবে৷ এর পর অবশ্য নেট রান রেটের অঙ্ক কাজ করবে৷
৬) রাজস্থান রয়্যালস- ১২ ম্যাচ ১০ পয়েন্ট৷ সেক্ষেত্রে শেষ দুই ম্যাচ জিতলে পয়েন্ট ১৪৷ প্লে-অফে কার্যত আশা নেই৷
৭) কেকেআর- টানা ৬ ম্যাচ হেরে কেকেআর এখন ১১ ম্যাচ শেষে ৮ পয়েন্টে৷ ঘরের মাঠে রাজস্থানের কাছে হেরে প্লে-অফের স্বপ্ন চুল্লিতে ঢুকিয়ে দিয়ে এসেছে দীনেশরা৷
৮) আরসিবি- ১১ ম্যাচ কোহলিদেরও পয়েন্ট এখন ৮৷ প্লে-অফের স্বপ্নের পরিবর্তে লিগে ভালো পজিশনে শেষ করতে চায় কোহলি অ্যান্ড কোম্পানি৷ সুপার সানডে’তে কোটলায় দিল্লির বিরুদ্ধে খেলতে নামবে আরসিবি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button