বিনোদন

এই নায়কের তিন শতাধিক বান্ধবী !

চমকে দেয়া বা হাসি-তামাশার জন্য সংখ্যাটা এভাবে বলা হয়নি। বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত্ব নিজের বান্ধবীর এই সংখ্যার কথা উল্লেখ করেছেন, যা তুলে ধারা হয়েছে তাকে নিয়ে নির্মিত সঞ্জু ছবিতে। ব্যাক্তিগত জীবনে হাজতবাস, পুলিশের নির্যাতন, অপমান, মাদকাসক্তি, একাধিক নারীর সাথে প্রেম—সব অভিজ্ঞতাই আছে তার। আর এসব পর্দায় ফুটিয়ে তুলেছেন রাজ কুমার হিরানি। বুধবার প্রকাশ পেয়েছে সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ ছবির ট্রেলার। মুম্বাইয়ে এই ছবির কলাকুশলীদের নিয়ে ঘটা করে ট্রেলার মুক্তি দেওয়া হয়।
রাজ কুমার হিরানি সঞ্জয় দত্তকে নিয়ে তৈরি করেছেন দুটি ছবি—‘মুন্না ভাই’ ও ‘লাগে রাহো মুন্না ভাই’। সঞ্জয়ের সঙ্গে চমৎকার বন্ধুত্ব তার। এ অভিনেতা যখন জেলে ছিলেন, তখনো তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেননি হিরানি। একবার সঞ্জয় প্যারোলে মুক্তি পাওয়ার পর তার সঙ্গে দেখা করেন হিরানি। জেলহাজতে কাটানো ভয়ংকর সব অভিজ্ঞতার কথা শোনেন সঞ্জয়ের কাছ থেকে। সেই ঘটনাগুলো হিরানিকে সঞ্জয়ের দিকে আরও বেশি আকৃষ্ট করতে থাকে। হিরানি বুধবার তার ছবির ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘তখন বুঝতে পারি, সঞ্জয় আমার বন্ধু হলেও তাঁর সম্পর্কে খুব বেশি কিছু জানি না। দুনিয়ার অন্য মানুষ যতটুকু জানে, আমিও ততটুকুই জানি।’
আর তাই আরও বেশি জানার আগ্রহে প্রতিদিন সঞ্জয়ের সঙ্গে দেখা করেন হিরানি। টানা ২৫ দিন সঞ্জয়ের কাছে থেকে তার জীবনের গল্প শুনেছেন। তাদের গল্প শুরু হতো প্রতিদিন বিকেল পাঁচটায়। চলত রাত তিনটা পর্যন্ত।
আর সঞ্জয়ের চরিত্রে অভিনয় করা নায়ক রণবীর কাপুর তার সম্পর্কে কী বলছেন? রণবীরের ভাষ্য, ‘আমি আজীবন চেয়েছি সঞ্জয় স্যার আমাকে পছন্দ করুক। আমি কখনোই তার মতো হতে পারব না। তার প্রতি আমার ভীষণ শ্রদ্ধা। আশা করি, এই ছবিতে তাকে যথার্থভাবে ফুটিয়ে তোলার আমার এই প্রয়াস তার ভালো লাগবে।’
সঞ্জয়ের জীবনে বান্ধবীর সংখ্যা সব মিলিয়ে ৩০৮ জন। হ্যাঁ, সঞ্জয় তেমনটাই জানিয়েছেন। আর এ বিষয়টি তার বায়োপিকেও উল্লেখ আছে। আর সঞ্জয়ের চরিত্রে অভিনয় করা রণবীরের বান্ধবী কয়জন? রণবীর বলেন, ‘সঞ্জয় স্যারের মতো আমার এত সাহস নেই। কখনো আমার বায়োপিক তৈরি হতে দেব না। তবে এটুকু বলতে পারি, আমার প্রেমিকার সংখ্যা দশেরও কম।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button