Uncategorized

ঋণ খেলাপীর দাঁয়ে নৌকার চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

পি কে রায়, (দিনাজপুর) প্রতিনিধিঃ ঋণ খেলাপীর দাঁয়ে আসন্ন চতুর্থ ধাপের দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক হাফিজ সরকারের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ কমপ্লেক্ম হলরুমে ৬ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৬, সদস্য পদে ২২৫ ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ৭৪ জনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপীর দাঁয়ে ২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান হাফিজ সরকারের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। বাঁকি ৩৩৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন ১ নং আলোকঝাড়ি ও ২ নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, ৩ নং আঙ্গারপাড়া ও ৪ নং খামারপাড়া ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির এবং ৫ নং ভাবকি ও ৬ নং গোয়ালডিহি ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিকরুল হক।
এ বিষয়ে ১ নং আলোকঝাড়ি ও ২ নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা বলেন, “উত্তরা ব্যাংক লিঃ, রংপুর শাখায় মেসার্স শ্যামল কুমার দাস, নীলফামারী এর ঋণের জামিনদাতা হিসেবে একজন ঋণ খেলাপী হওয়ায় তাঁর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে বাতিল করা হয়। তবে প্রার্থীতা ফেরাতে আপিলের সুযোগ রয়েছে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button