বিনোদন

উসকানি দেওয়ায় কঙ্গনার বিরুদ্ধে পুলিশে অভিযোগ

বিতর্ক তৈরিতে ওস্তাদ বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। নাম, যশ, প্রতিপত্তিকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করছেন কঙ্গনা এবং তার বোন রঙ্গোলি চান্দেল। সেই কারণেই ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে বলে দাবি করেন কাসিফ খান দেশমুখ নামের মুম্বাইয়ের এক আইনজীবী।
রঙ্গোলি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে, তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। এই অভিযোগে সম্প্রতি মুম্বাই পুলিশের দ্বারস্থ হন সুজান খানের বোন ফারহা খান আলি। পাশাপাশি রঙ্গোলি টুইটার অ্যাকাউন্ট স্থগিতের আরজিও জানান। এরপরই রঙ্গোলির মাইক্রো ব্লগিং অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।
ওই ঘটনার পরই ফুঁসে ওঠেন কঙ্গনা। বলেন, কেউ যদি প্রমাণ করতে পারেন যে রঙ্গোলি বেআইনি কিছু বলেছেন বা দাবি করেছেন, তাহলে তারা দুজনে প্রকাশ্যে ক্ষমা চাইবেন। চিকিৎসক ও নার্সদের যারা হেনস্তা করছেন, তাদের শাস্তি দেওয়া হোক বলে রঙ্গোলি দাবি করেন বলে জানান কঙ্গনা।
কিন্তু ফারহা খান আলি এবং পরিচালক রীমা কাগতি মিথ্যা অভিযোগে রঙ্গোলিকে ফাঁসাতে চাইছেন। তার টুইটকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে নিশানা হিসেবে তুলে ধরছেন মানুষের সামনে। যা একেবারেই ঠিক কাজ নয় বলে দাবি করেন কঙ্গনা। এই ঘটনায় ভারতে টুইটার বন্ধ করতে সরকারের কাছে আবেদন জানান তিনি। দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমটি ভারতবিরোধী।
অবশ্য থানায় অভিযোগ নিয়ে এখনো মন্তব্য করেননি ‘তনু ওয়েডস মনু’ অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button