Uncategorized
উপজেলায় মোট করোনা রোগী ১১ : ৭ জনই চিকিৎসকও স্বাস্থ্যকর্মী
সংবাদদাতা, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ক্রমেই করোনা আতংকের দিকে দ্রুত ধাবিত হচ্ছে। ফলে ডাক্তার নার্স সহ রোগীরা ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে। বৃহস্পতিবার করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন কমপ্লেক্সের আর এমও । এ নিয়ে কেশবপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। যার মধ্যে ৭ জনই রয়েছেন কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্বাস্থ্য কর্মী ।
একের পর এক কেশবপুরের চিকিৎসকরা করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলাব্যাপী সাধারণ মানুষের মধ্যে ভিতীকর পরিস্থিতি বিরাজ করছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আলমগীর হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, আক্রান্ত চিকিৎসকদের স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। অন্যরা ও আইসোলেশনে আছেন।




