আন্তর্জাতিক সংবাদশিরোনাম

উত্তর কোরিয়াকে যা বললো ইরান

মার্কিন প্রশাসনকে বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। উত্তর কোরিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, মার্কিন সরকারের আচরণই এমন যে তাদের ওপর ভরসা করা যায় না।
তার কথাকে অবশ্য ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া যায় না। কারণ, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বের হয়ে এসেছেন ট্রাম্প। অন্য দেশগুলো চুক্তি থেকে বের হতে না চাইলেও ট্রাম্প কারো কথা রাখেননি। সে কারণে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়ে ইরানের এই কর্মকর্তা বলেন, তারা যেন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস না করে।
মঙ্গলবার সেন্তোসা দ্বীপের ক্যাপেল্লা হোটেলে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর শিডিউল অনুযায়ী সাংবাদিকদের সামনে আসেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, প্রকৃত পরিবর্তন যে সম্ভব তা প্রমাণ হয়েছে। কিমের সঙ্গে তার ওই বৈঠককে আন্তরিক, খোলামেলা ও ফলপ্রসূ হিসেবেও বর্ণনা করেন তিনি।
তিনি আরো বলেন, আমরা একটি নতুন ইতিহাস, একটি নতুন অধ্যায় শুরু করার জন্য প্রস্তুত। আমরা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছি; যাতে কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়ার দ্বিধাহীন অঙ্গীকার রয়েছে। চেয়ারম্যান কিম আমাকে বলেছেন, উত্তর কোরিয়া ইতোমধ্যে প্রধান ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটি স্থাপনা ধ্বংস করতে শুরু করেছে।
ট্রাম্প অারো বলেন, আমরা এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখি; যেখানে সব কোরীয় ঐক্যবদ্ধভাবে বসবাস করবেন। যেখানে যুদ্ধে অন্ধকারকে দূর করবে শান্তির আলো। এটাই হবে যৌক্তিক এবং এটা আমাদের নাগালের কাছে। মানুষ মনে করেছিল, এটা কখনই হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button