রাজধানীর উত্তরা থেকে শতাধিক পিস্তল ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। দমকল বাহিনীর এক অভিযানে উত্তরার ১৬নং সেক্টরের বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
তুরাগ থানার তথ্যের ভিত্তিতে বেলা ২টার দিকে দমকল বাহিনী এই অভিযান শুরু করে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচলক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান। দমকল বাহিনীর সঙ্গে স্থানীয় থানার পুলিশও এই অভিযানে অংশগ্রহন করে।
বিপুল গুলিসহ উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০৮টি চাইনিজ পিস্তল, ২৫০টি ম্যাগাজিন ও ১১টি বেয়নেট।
অস্ত্র উদ্ধার হওয়া প্রসংঙ্গে পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) হাফিজুর রহমান বলেন, ‘যে ম্যাগাজিনগুলো পাওয়া গেছে তার মধ্যে ২২০টি এসএমজির; পিস্তলগুলো সেভেন পয়েন্ট সিক্স বোরের গ্লোক পিস্তল।




