উখিয়ায় পরিবহন কমি’দের সচেতনতা বৃদ্ধি মূলক কর্মশালা অনুষ্ঠিত

এইচ.কে রফিক উদ্দিন,উখিয়া :জীবনের আগে জীবিকা নয়,সড়ক দূর্ঘটনা আর নয়’ এ স্লোগানকে সামনে রেখে উখিয়া ট্রাফিক পুলিশ ও শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে চালক/হেলপারদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মুলক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর)একটি হলরুমে এ কর্মশালা অনুষ্টিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় চালক ও হেলপারদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। কোন গাড়ি চালানোর পূর্বে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ঐ যানবাহনের কাগজত্র বা ফিটনেস ঠিক আছে কিনা। সবসময় সতর্ক থেকে গাড়ি চালাতে হবে।
পাশাপাশি যাত্রী, চালক ও পথচারীরা যাতে কোন ধরনের দূর্ঘটনার শিকার না হয় সে বিষয়টি বিবেচনায় এনে গাড়ি চালাতে হবে। এছাড়া অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য চালক ও হেলপারদের প্রতি আহ্বান জানান বক্তারা।
উক্ত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন,ট্রাফিক পুলিশের ওসি পলাশ চন্দ্র সাহা,হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ও ট্রাফিক সার্জেন্ট জুয়েল।
প্রশিক্ষণে শতাধিক যানবাহনের চালক উপস্থিত ছিলেন।




