slider

উখিয়ায় দশম শ্রেণীর ছাত্র পরিক্ষায় অকৃতকার্য, অতঃপর আত্মহত্যা 

এইচ.কে রফিক উদ্দিন,উখিয়াঃ কক্সবাজারের উখিয়ায় পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক স্কুল ছাত্র আত্নহত্যা করেছে।নিহত হলেন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লারডেবা গ্রামের জানে আলমের ছেলে মোহাম্মদ তাশিকুল ইসলাম তাশিক(১৪)।সে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
রবিবার(২৭ নভেম্বর) দুপুর ৩টার দিকে নিজবাড়িতে সে আত্নহত্যা করেন।স্থানীয়দের সুত্রে জানা যায়, তাশিক পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় অংশ নেন। গতকাল শনিবার নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এতে তাশিক অকৃতকার্য হয়। এর ফলে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেন। এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত নিহতদের লাশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর মুঠোফোনে একাধিকবার কল দেওয়ার পর রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button