Uncategorized
ঈদ উপলক্ষ্যে নওগাঁ শহর বিএনপির উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শহর বিএনপির উদ্যোগে অসহায় দুঃস্থ ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে খাদ্য সামগ্রী বিতরনের উদ্ধোধন করেন, জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান। শহর বিএনপির আহবায়ক শেখ শুকুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ রফিকুল আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শেখ মিজানুর রহমান, জেলা বিএনপি নেতা আব্দুল মতিন তালুকদার, সারোয়ার কামাল চঞ্চল ও আল কাফি তুহীনসহ জেলা ও শহর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী হিসাবে প্রত্যেককে ৫ কেজি করে চাল বিতরন করেন।#




