slider
ঈদুল আজহা উপলক্ষে প্রীতি ফুটবলে তিতাস ক্লাবের জয়

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি উপজেলার গৌরীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ বনাম শাহপুর তিতাস ক্লাবের সাথে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয় গতকাল শাহ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। খেলায় অক্সফোর্ড স্কুল এন্ড কলেজকে ২-০ হারিয়ে জয়ী হয় তিতাস ক্লাব। চমৎকার প্রতিযোগিতা পুর্ন খেলাটি উপভোগ করেন এলাকার ক্রীড়ামোদী দর্শকরা। পুরস্কার বিতরণ করেন অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।




