রাজনীতি
ইসিতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি বিএনপির

সংসদ ভেঙে দিয়ে ইসিতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
ফখরুল জানান, বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) কাছে ২০ দফা প্রস্তাব দিয়েছে। মধ্যে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করা, মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, নির্বাচন কেন্দ্রগুলোর কমিটি বিলুপ্ত করে নির্বাচন কমিশনের আওতায় নতুন কমিটি দেয়াসহ নানান বিষয়।
ফখরুল জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা বিএনপির প্রস্তাবগুলো ভেবে দেখার আশ্বাস দিয়েছেন।
এর আগে বেলা ১১টার পর ইসির সঙ্গে বিএনপির সংলাপ শুরু হয়। শেষ হয় দুপুর ২টার দিকে।




