ইসলামী ব্যাংক সিংগাইর শাখার চারিগ্রাম এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি ঃ “স্বপ্নরা আলো দেখুক”মূলমন্ত্রে ডিজিটাল ব্যাংকিং সেবা তৃনমূল পর্যায়ে পৌঁছে দিতে সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারের খন্দকার মার্কেটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে ।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এসইভিপি ও ঢাকা নর্থজোন প্রধান মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন। সিংগাইর শাখার ব্যবস্থাপক মোঃ রহমত উল্লাহর সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার ও বিনিয়োগ প্রধান গোলাম মোস্তফা রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চারিগ্রাম ইউপি চেয়ারম্যান মো. সাজেদুল আলম তালুকদার স্বাধীন। এ সময় উপস্থিত ছিলেন, সায়েস্তা ইউপি চেয়ারম্যান মুসলেম উদ্দিন চোকদার, চারিগ্রাম ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. ওহাব আলী পোদ্দার, এজেন্ট হোল্ডার দোয়েল টেল এর স্বত্তাধিকারী মোস্তাক আহমেদ , সাংবাদিকসহ এলাকার ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এর আগে সকাল সাড়ে ৯ টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর এমডি মাহবুব উল আলম প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৮২ টি এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন।




