
অল্পের জন্য রক্ষা পেলেন সাকিব। অলরাউন্ডার সাকিব আল হাসানকে কক্সবাজারে পৌঁছে ফেরের সময় কক্সবাজারের উখিয়ার ইনানি সমুদ্রসৈকতে প্রাইভেট হেলিকপ্টার বিধ্বস্ত হয়। শুক্রবার সকাল ১০টার দিকে রেজু খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১ জন নিহত ও ৫ জন আহত হবার খবর পাওয়া গেছে । আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম শাহ আলম। তিনি একটি বিজ্ঞাপনী সংস্থার হিসাব বিভাগে কাজ করতেন। হেলিকপ্টারের পাইলটও মারাত্মক আহত হয়েছেন। তাঁকে দ্রুত ঢাকায় আনা হয়েছে চিকিৎসার জন্য।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সর্ত্যতা নিশ্চিত করে জানান, ক্রিকেটার সাকিব আল হাসানকে পৌছে দিয়ে ফেরার পথে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। তিনি জানান, একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার ধর সাংবাদিকদের জানান, পর্যটকবাহী হেলিকপ্টারটি মেঘনা এভিয়েশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের। হেলিকপ্টারটি ইনানী সৈকত হয়ে ঘুরে যাওয়ার পথে রেজু খাল এলাকায় হঠাৎ সমুদ্রসৈকতে পড়ে যায়।
সৈকতে বিধ্বস্ত কপ্টারটিকে ঘিরে রেখেছে উৎসুক জনতা। কিছু যন্ত্রাংশ এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।



